পাটকেলঘাটার পরিচিত মুখ মুন্নাকে বাঁচাতে সাহায্যের আবেদন
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী সুপরিচিত মানুষ মোঃ আবদুল মান্নান মুন্না হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
গুরুতর কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার হৃদযন্ত্রের কিডনির কার্যক্ষমতা হারিয়েছে। বর্তমানে মাত্র ২৫ শতাংশ কার্যকর রয়েছে। তাকে সুস্থ করে তুলতে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য ব্যয় হবে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মুন্না অসুস্থ হয়ে পড়ে। পরে হার্টবিটের অস্বাভাবিক ওঠানামা শুরু হলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্র ও কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
হঠাৎ এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় মুন্নার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। দিশেহারা পরিবারটির পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় সমাজের বিত্তবান, শুভানুধ্যায়ী ও মানবিক মানুষের কাছে চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে, আর্থিক সহযোগিতার পাশাপাশি মানবিক এই আবেদনটি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সংবাদটি শেয়ার করার আহ্বানও জানানো হয়েছে।
মুন্না একজন ধর্মপ্রাণ, আল্লাহভীরু ও আমলদার মানুষ। তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটির থানা পর্যায়ের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দ্বীনি ও সামাজিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। ছোট একটি ব্যবসার মাধ্যমে কোনোভাবে সংসার চালাতেন। নিজের চিকিৎসার জন্য এত বড় অঙ্কের টাকা সংগ্রহ করা তার পরিবারের পক্ষে এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
আসুন আমরা সবাই মিলে একজন অসহায় মানুষের পাশে দাঁড়াই।
যোগাযোগ: মোহাম্মদ আবদুল মান্নান মুন্না
বর্তমান চিকিৎসাস্থল: ঢাকা হৃদরোগ হাসপাতাল
যোগাযোহ ও সহযোগিতা পাঠানোর নম্বর
বিকাশ/ নগদ ০১৯১৪৯২২৯১৬





