সারাদেশ

পঞ্চগড়ে ওলামা দলের নেতা মসজিদের ইমাম অনৈতিক কাজের অভিযোগে নারীসহ আটক

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে সুগার মিল জামে মসজিদের ইমাম ও জেলা ওলামা দলের নেতা নারীর সাথে অনৈতিক কাজের অভিযোগে আটক হয়েছেন। স্থানীয় জনতা নারীসহ ইমামকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
আটককৃত ব্যাক্তি হচ্ছেন পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব শহিদুল ইসলাম। তিনি ওলামা দলের জেলা কমিটির সদস্য। অনৈতিক কাজের অভিযুক্ত নারী হচ্ছেন শাহিনুর আক্তার। (১৯) তার বাড়ি পঞ্চগড় জেলা শহড়ের ডোকরোপাড়া এলাকায়। শাহিনুর আকতার ওই এলাকার আব্দুস সাত্তারের মেয়ে।
স্থানীয়রা জানান, শাহিনুর আক্তার গতকাল মঙ্গলবার বিকেল থেকে খতিব শহিদুলের মিলের কোয়ার্টারে আশ্রয় নেন। পরে রাতের বেলায় মেয়েটি খাবার কেনার জন্য সুগারমিল বাজারে যায়। এ সময় স্থানীয় কিছু যুবকের সন্দেহ হলে মেয়েটিকে আবার খতিবের বাসায় দেখতে পায়। পরে এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। মসজিদের ইমামের সাথে অনৈতিক কাজের গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়লে খতিবের বাসায় স্থানীয় যুবকরা বাসার ভেতরে ঢুকে পড়ে । এ সময় হট্টগোল সৃষ্টি হলে থানা পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে খতিব শহিদুল ইসলাম এবং তার বাসায় থাকা নারী শাহিনুর আক্তার কে পুলিশ আটক করে থানায় নেয়া হয়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নারীসহ ইমাম শহিদুল ইসলামকেকে থানা হেফাজতে নেওয়া হয়েছে অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,