সারাদেশ

শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

এইচ এ বাবলু | 

শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে শাহরাস্তি পৌরসভার অন্তর্গত বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান এর নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীতে শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী র‍্যালীতে প্রায় ৩০০ থেকে ৪০০ জন অংশ নেন।

র‍্যালী শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে।”

এ সময় উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,