সারাদেশ

পটুয়াখালীতে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

মো,জায়েদ হোসেন,
দশমিনা উপজেলা প্রতিনিধি।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ১ কেজি গাঁজাসহ নুরুল ইসলাম গৌরা (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
 বৃহস্পতিবার  (১৭ সেঃ)বিকেল ৪ টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের আমতলার বগুরা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম গৌরা ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুর এলাকার আলতাফ গাজির পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে,বগুরার ২ ওয়ার্ডের আসামীর নিজ বাড়ির এলাকায় মাদক ক্রয় বিক্রয় চলছে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তার নিজ বসত ঘর  থেকে গাঁজা বিক্রয় কালে নুরুল ইসলাম গৌরাকে গ্রেপ্তার করে। পরে তার ঘর তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আতিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল ইসলাম গৌরা নামে এক ব্যক্তিকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,