সারাদেশ

ফুটপাত থেকে অবৈধ দোকান সরাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রশাসনের

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :

​গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের যানজট নিরসন ও পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরাতে কঠোর অবস্থান নিয়েছে পৌর প্রশাসন।

নির্ধারিত সময়ের মধ্যে এসব স্থাপনা সরিয়ে না নিলে তা উচ্ছেদে সরাসরি বুলডোজার চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

​বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সরেজমিনে উপস্থিত হয়ে এ মৌখিক নির্দেশনা ও আল্টিমেটাম দেন পলাশবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার।

​প্রশাসনের বেধে দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে পলাশবাড়ী ফ্লাইওভারের নিচ, প্রেসক্লাব রোড, পিয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখভাগ এবং পোস্ট অফিস সংলগ্ন সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা সমস্ত ভাসমান ও অবৈধ দোকানপাট নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে।

নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর কোনো অবৈধ স্থাপনা বা দোকান বহাল থাকলে প্রশাসনের উদ্যোগে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।

​সরেজমিনে অভিযানকালে পৌর প্রশাসন জানায়, শহরের প্রধান প্রধান সড়ক ও ফুটপাত বেআইনিভাবে দখল হওয়ার ফলে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। জনস্বার্থ রক্ষা ও শহরকে শৃঙ্খলাবদ্ধ রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

​সচেতনতামূলক এই নির্দেশনাকালে পলাশবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদারের সাথে আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান, এসআই জুয়েল, এসআই হারুন এবং পৌরসভার প্রশাসনিক স্টাফ সজিবসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

​এদিকে মূল সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে পৌর প্রশাসনের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ ও সচেতন মহল। তারা দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,