জামায়াত সংস্কারের দোহাই দিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে- এমপি খোকন তালুকদার
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ বাংলাদেশ জামায়েত ইসলামী বিরোধী দল হিসেবে রাজপথে বক্তব্য দেওয়ার মতো কোন কারণ খুঁজে না পেয়ে এখন সংস্কারকে সামনে নিয়ে, তার দোহাই দিয়ে, তারা একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।( ১৮ সেপ্টেম্বর) শুক্রবার সকালে মাদারীপুরের ডাসার উপজেলার অন্তর্গত বিসি কর্নপাড়া পাকা সেতু হতে কমলাপুর হাট পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনিসুর রহমান আরো বলেন, বিগত দিনে আপনারা দেখেছেন পি আর এর নামে তারা অনেক কথা বলেছেন নির্বাচনে আসবেন না কিন্তু তারা ঠিকই নির্বাচনে আসছেন। মাঠে তাদের জনপ্রিয়তা নেই বলে তারা মুখ দিয়ে জনপ্রিয়তা লাভ করতে চাইছে। শুধু কথার বুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে তারা। আইনের কিছু সমাধান আছে সেই সমাধানের পরেই আমরা সংস্কারের কাজ সম্পূর্ণ করবো। প্রধানমন্ত্রী বলেছেন সংবিধান সংস্কারের যতটি ধারা আছে সেটা অক্ষরে অক্ষরে পালন করবেন। এবং সেটা জাতির সামনে বলেছেন লুকোচুরি করার কিছুই নেই।
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুরের ডাসার উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, জেলা দায়রা জজ আদালতের পাবলিক পসিকিউটর এমারাত হোসেন খান,
জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার, বিএনপি নেতা সালাম খান, ডাসার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





