রাজনীতি

কালাইয়র মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য চেয়ারম্যান প্রার্থী বাদশা মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

আসন্ন ১নং মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান বাদশা মন্ডলের সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ৫নং ওয়ার্ডবাসীর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব রুহুল কুদ্দুস। সঞ্চালনা করেন আল আমিন। সভায় মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার উন্নয়ন, জনসেবা ও স্থানীয় জনগণের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান বাদশা মন্ডল উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তারা মাত্রাই ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন মতামত তুলে ধরেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ