সারাদেশ

নাম-পরিচয় বদলে প্রতারণার জাল: ডিসি অফিসে চাকরির নামে ৯ লাখ টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টার, মোঃ হামিদুজ্জামান জলিল
ভিন্ন ভিন্ন নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মো: জামাল উদ্দিন ওরফে ইলিয়াস শেখ ওরফে সোহেল শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতারণার এই জালে সহায়তার অভিযোগ রয়েছে তার শশুর মো: হাফিজুর রহমান এবং শাশুড়ি মোছা: রুমানা জানানের বিরুদ্ধেও।
মামলার বিবরণী থেকে জানা যায়, যশোরের কোতোয়ালী মডেল থানাধীন তুলানুরপুর গ্রামের বাসিন্দা মোছা: সেলিনা বেগমের (৪২) বেকার ছেলে এম. এ. শামীম রেজাকে যশোরের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন ১ নং আসামি মো: জামাল উদ্দিন। তিনি নিজেকে ডিসি অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচিত বলে দাবি করেন।
চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ৯,০০,০০০ (নয় লক্ষ) টাকা দাবি করেন। বাদীর আত্মীয় (ফুফা শ্বশুর ও ফুফু শাশুড়ি) সম্পর্কের ২ নং আসামি মো: হাফিজুর রহমান ও ৩ নং আসামি মোছা: রুমানা জানান আসামির কথামতো টাকা দিলে চাকরির নিশ্চয়তা দেন এবং গ্যারান্টার হন।
অভিযোগে প্রকাশ, গত ০৭/১২/২০২৩ তারিখে বাদীর বসতবাড়িতে আসামিদের হাতে নগদ ৯,০০,০০০ (নয় লক্ষ) টাকা তুলে দেওয়া হয়। এসময় ১ সপ্তাহের মধ্যে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিন’টি ৫০ টাকার নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে বাদীর ছেলের স্বাক্ষর নেওয়া হয়। চাকরি না হলে বা টাকা ফেরত দিতে ব্যর্থ হলে টাকা ফেরতের গ্যারান্টি হিসেবে পরবর্তীতে একটি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামাও সম্পাদন করে দেওয়া হয়।
দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও চাকরি না হওয়ায় বাদী টাকা ফেরত চাইলে আসামিরা কালক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে গত ১৯/১২/২০২৫ তারিখে আসামিরা বাদীর বাড়িতে এসে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং “পারলে টাকা আদায় করে নাও” বলে হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।
বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে ভুক্তভোগী মোছা: সেলিনা বেগম বাদী হয়ে বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করেছেন। বিজ্ঞ আমলী আদালত অভিযোগটি আমলে নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে বাদীর জবানবন্দী গ্রহণ করেছেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, মো: জামাল উদ্দিন বিভিন্ন সময়ে নিজের নাম ও পরিচয় পরিবর্তন করে প্রতারণা চালিয়ে আসছেন। তারা প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি ও আত্মসাৎকৃত টাকা ফেরতের দাবি জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,