সারাদেশ

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক 

যশোরের বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে শরীরের অভ্যন্তরে স্বর্ণ লুকিয়ে ভারতে পাচারের চেষ্টা করেছেন এক যাত্রী। বেনাপোল ইমিগ্রেশন এলাকার জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে ওই যাত্রীর কাছ থেকে ৮২ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আটক স্বর্ণের আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) চোরাচালানসংক্রান্ত তথ্যের ভিত্তিতে বেনাপোল সার্কেলের কর্মকর্তারা জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতগামী সন্দেহভাজন যাত্রী আল মামুনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তবে প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে কোনো স্বর্ণ পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের বিষয়টিও অস্বীকার করেন।

পরে সন্দেহ দূর করতে ওই যাত্রীর শরীরের এক্স-রে করা হয়। এতে তার রেকটামে স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। একপর্যায়ে তিনি শরীরের ভেতরে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তার কাছ থেকে ৮২ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বর্ণগুলো কাস্টম হাউস, বেনাপোলের কাছে হস্তান্তর করা হয়েছে।

শরীরের অভ্যন্তরে স্বর্ণ লুকিয়ে সীমান্ত অতিক্রমের এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,