জাতীয় সারাদেশ

চাঁদপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত

মোঃ হাবিবুর রহমান (হাজীগঞ্জ চাঁদপুর)

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. ইউনুছ (২৮)সহ আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করে ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,