সারাদেশ

ফরিদপুরের সদরপুরে বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
​ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি ভাড়া বাসা থেকে মোসাঃ মীম আক্তার (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
​আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মীম আক্তার সদর ইউনিয়নের দশ হাজার গ্রামের জামাল শিকদারের কন্যা।
​নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মীমের মা শিল্পী আক্তার বিভিন্ন মানুষের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। রবিবার সকালে মেয়েকে বাসায় একা রেখে তিনি কাজে যান। দুপুরে ফিরে এসে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়শব্দ না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় ঘরের আড়ার সাথে মীম আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।
​পরে দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল্লাহ আল মামুন শাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,