সারাদেশ

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণে ইউএনও: ছাত্রদেরও উপবৃত্তি দেওয়া হোক

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে উৎসবমুখর পরিবেশে “নবীন বরণ ২০২৬” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ সুনীল কুমার বনিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি বলেন, “শিক্ষার গুণগত মানের ক্ষেত্রে বর্তমানে ছেলেরা মেয়েদের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। এমন অবস্থা অব্যাহত থাকলে ভবিষ্যতে ছেলেদের জন্য এটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। শিক্ষার্থীদের মধ্যে ভারসাম্য আনতে ছাত্রদের জন্যও উপবৃত্তির সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তাহলে তারাও সমান তালে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, “কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের শিক্ষার মান অত্যন্ত ভালো। প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো কাটিয়ে উঠে শিক্ষার আরও উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
বক্তারা নবাগত শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক মূল্যবোধ চর্চা এবং প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিচিতি পর্ব ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,