সারাদেশ

‎পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা

পলাশ উপজেলা প্রতিনিধি :
‎নরসিংদীর পলাশ উপজেলা সম্মেলন কক্ষে শান্তিময় যুব সংগঠনের উদ্যোগে সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সচেতনতা এবং তরুণদের অধিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎​শান্তিময় যুব সংগঠনের সভাপতি মাহামুদুর হাসান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইশতিয়াক আহমেদ।
‎
‎​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য, সংগঠনের সদস্যবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎​আলোচনা সভায় বক্তারা বর্তমান যুগে ডিজিটাল নিরাপত্তা রক্ষা, লিঙ্গসমতা নিশ্চিতকরণ, গণমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তরুণ সমাজের ভূমিকা ও দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন।
‎
অনুষ্ঠানটি শান্তিময় যুব সংগঠনের আয়োজনে এবং JAAGO Foundation Trust , Plan International,  Kingdom of the Netherlands যৌথ সহযোগিতায় পরিচালিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,