সারাদেশ

পলাশে প্রবীণদের সামাজিক সুরক্ষা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

পলাশ (নরসিংদী)প্রতিনিধি:
‎নরসিংদীর পলাশ উপজেলায় প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত ও আয়নিরাপত্তা জোরদারে প্রাতিষ্ঠানিক সমন্বয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পলাশ উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।
‎উপজেলা আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব সমন্বয় কমিটির সভাপতি  মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং রিকের মইনুল হকের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আতিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা-আয়েশা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা- জুয়েল রানা,সমবায় কর্মকর্তা শাহিদা আক্তার,
‎মহিলা বিষয়ক কর্মকর্তা – কবিতা ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা -মোঃ মাসুম ভুঁইয়া, রিকের মনিটরিং ফ্যাসিলিটেটর,মেহেদী হাসান সাব্বির, শারমিন সুলতানাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
‎‘Improving Institutional Coordination for Social Protection of Older People in Bangladesh’ শীর্ষক এ কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রবীণদের সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা।
‎পলাশ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) এ সভার আয়োজন করে।
‎জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয় (বিএমজেড) এবং হেল্পএইজ  জার্মানির সহায়তায় পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে প্রবীণদের আয়নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও সুরক্ষা জোরদারে কাজ করা হচ্ছে।
‎সভায় প্রবীণদের অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
‎প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও ফলপ্রসূ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,