সারাদেশ

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন গুলিসহ আসামী আটক-১

জাকির হোসেন,বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে দেশীয় তৈরি  ১ টি পিস্তল ২ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিন সহ এক অস্ত্র কারবারিকে আটক করেছে পোর্টথানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে মিয়ারাজ গাইন (২৭)।
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৬) রাত ১২ টা ২০ মিনিটের সময় পুলিশ জানায়, এসআই মাহাবুবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআইন সুজন হোসেন ও কনস্টেবল/১০৮৪ আঃ হাইসহ বেনাপোল থানা পুলিশের বিশেষ অভিযান ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড়স্থ মেসার্স বেনাপোল ফিলিং স্টেশন এর সামনে বেনাপোল-যশোর মহাসড়কের উপর একটি ইঞ্জিনচালিত ভ্যান তল্লাশি করে। তল্লাশী কালে ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ (দুই) রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন জানান,এ সংক্রান্ত পরবর্তী অবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,