সারাদেশ

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেনকে বহিষ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
প্রেস বিজ্ঞপ্তি : সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মো. মোসলেম উদ্দিন ও এস.এম আমীর হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ পুলস্থ প্রেস ক্লাব কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক সোহেল রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকান্ড নব গঠিত কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র বিগত ৫ বছরের দায়িত্ব পালনকালে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের বহিস্কার করা হয়েছে।
এছাড়াও ক্লাবের কয়েকজন সদস্যের চরিত্রহননের উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে প্রশাসন ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ক্লাবের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. মোসলেম উদ্দিন টানা পাঁচ বছর ক্লাবের সভাপতি ও এস. এম. আমীর হোসেন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। চলতি বছরের (২৬ সেপ্টেম্বর) ক্লাবের সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধনসহ বিগত বছরের সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদনের পর দ্বিতীয় পর্বে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে আলোচনা হয়।
পরে সর্বসম্মতিক্রমে মো. কবির হোসেনকে সভাপতি এবং সোহেল রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠনের পর থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেন সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িয়ে পড়েন। ক্লাবের সদস্যদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো শুরু করেন। একটি কমিটি গঠনের পর গত ১৪ অক্টোবর মোসলেম উদ্দিন সভাপতি ও এস. এম. আমীর হোসেন সাধারণ সম্পাদক হয়ে ১১ সদস্যবিশিষ্ট পাল্টা কমিটি ঘোষণা বিভ্রান্তিমূলক। এতে ক্লাবের সুনাম ক্ষুন্ন করা হয়েছে। ফলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্থিত সদস্যরা অভিযুক্তদের কর্মকান্ডের নিন্দা জানান এবং তাদের বহিষ্কারের পক্ষে মত দেন। তবে অর্থ আত্মসাৎ ও অন্যান্য অনিয়মের অভিযোগের বিষয়ে পরবর্তী আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
ক্লাবের সভাপতি মো. কবির হোসেনের (দৈনিক সংবাদ) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রহমানের (দৈনিক দেশ রূপান্তর) সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি ইমাম হাছান (যুগান্তর), সহ-সভাপতি রিপন মাহমুদ আকাশ (নয়া দিগন্ত), ফারুক হোসেন (এশিয়ান টিভি) মো. মনিরুল ইসলাম ( প্রাইম টিভি), যুগ্ম সম্পাদক এস. কে. মাসুদ রানা (বিজনেজ বাংলাদেশ), মো. সাদ্দাম হোসেন মুন্না (চ্যানেল এস ও আগামীর সময়) লতিফ আহমেদ আকাশ (দৈনিক বাংলা), অর্থ সম্পাদক আলাউদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আহসান হাবিব সোহাগ (দৈনিক জনদর্পণ), তথ্য ও যোগাযোগ সম্পাদক তোফাজ্জাল হোসেন মায়া(আলোকিত শীতলক্ষ্যা), সাহিত্য সম্পাদক নাজিম উদ্দিন নাদিম ( দৈনিক জনবাণী), সহ প্রচার সম্পাদক সুমন মাহমুদ দিহান, মহিলা সম্পাদিকা ফাহিমা আক্তার রিয়া ( স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক এইচ এম আমজাদ হোসেন মোল্লা (সরেজমিন বার্তা), কার্যনির্বাহী কমিটির সদস্য আতিক আজিজ (দৈনিক শ্যামবাজার), খালেদ বিন ফিরোজ (টুরিজন টিভি) ও লিটন চৌধুরী (রূপালী বাংলাদেশে)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,