সারাদেশ

সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
বিজয়া দশমীতে দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে প্রাণ হারালেন তন্নি দে (২০) নামের এক নববধূ। উৎসবের আনন্দঘন মুহূর্তটি এক নিমেষেই ম্লান হয়ে গেছে। এমন আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে সাতক্ষীরার পাটকেলঘাটা কুমিরা গ্রামে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পাটকেলঘাটা থানার কুমিরা আমড়াতলা পূঁজা মন্ডপে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নববধূ তন্নি দে তালা উপজেলার কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। ১০ মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। দুর্গোৎসব উপলক্ষে তিনি বাবার বাড়িতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়া দশমীর সন্ধ্যায় ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে যান তন্নি। সেখানে সিঁদুর খেলা ও প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। তবে আনন্দঘন সেই মুহূর্তেই হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তন্নি। একপর্যায়ে মণ্ডপেই মাটিতে লুটিয়ে পড়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মুহূর্তের মধ্যেই বিসর্জনস্থলের উৎসবমুখর পরিবেশ শোকে স্তব্ধ হয়ে যায়। যে উৎসবে সিঁদুরের রঙে রঙিন হওয়ার কথা ছিল বিজয়ার শেষ বিকেল, সেখানে নেমে আসে চরম বিষাদের ছায়া। মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা মহাদেব দেসহ পরিবারের সদস্যরা।
তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, বিসর্জনস্থলে তন্নি নামের এক নববধূ আকস্মিক বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,