সারাদেশ

নওগাঁর মান্দায় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ জনকে আটক করেছে পুলিশ

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁয় ৬০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২শ’ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির ৭৩ হাজার ৫০ টাকা এবং অস্ত্র সহ কিশোর গ্যাংয়ের ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় নওগাঁর মান্দা থানার অফিসার ইনচার্জ আফজালের নের্তৃত্বে মান্দা থানা পুলিশের একটি বিশেষ টিম গত বৃহস্পতিবার ২২ অক্টোবর দিনগত রাত সারে ১০ টারদিকে মান্দা থানাধীন কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে কিশোর অপরাধ ও মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক দ্রব্য, মাদক বিক্রির নগদ টাকা ও অস্ত্রসহ ৩ জনকে আটক করেন পুলিশ। আটককৃত ৩ জন হলেন, মান্দা উপজেলার চকউলী গ্রামের মৃত আশরাফুল ইসলামের দুই ছেলে ইসলাম বাবু (২১) ও শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মঞ্জুর আহমেদ এর ছেলে আরিফ হোসেন (২৩)। পুলিশ আরো জানায়, অভিযান পরিচালনাকালে তাদের হেফাজত থেকে ৬০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২শ’ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার সহ আটক করার পর দেহ তল্লাশী করে দুটি বার্মিজ অটোমেটিক চাকু এবং মাদক দ্রব্য বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরে বাড়ি তল্লাশী করে বিশেষ কায়দায় গর্তে লুকিয়ে রাখা অবস্থায় একটি আধুনিক অস্ত্র উদ্ধার পূর্বক জব্দ করেন পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মান্দা থানায় মাদক ও অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,