সারাদেশ

শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর  উন্নয়নে মতবিনিময় সভা

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর ) সকাল ১১টায় শ্যামনগর অফিসার্স ক্লাবে নাগরিক উদ্যোগের বাস্তবায়নে ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় মতবিনিময় সভায়  অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অর্গানাইজার বিশ্বজিত মণ্ডল।
ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্প’র আওতায় এ সভায় সভাপতিত্ব করেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার  নির্বাহী পরিচালক অষ্টমী মালো।  এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিশারী প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক বিকাশ কুমার মণ্ডল, নাগরিক উদ্যোগের প্রকল্প  কর্মকর্তা চিরনজিত কুমার মালো প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক সেবা নিশ্চিত করতে সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জরুরি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,