সারাদেশ

দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার আহবান এমপি খোকন তালুকদারের

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, সরকার গঠনের ১৫ দিন না যেতেই বিএনপি সরকারের সমালোচনা শুরু করে দিয়েছে। অথচ তারাই আবার সংসদে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে।
আমি এই দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার অনুরোধ করছি। শনিবার ৩১ অক্টোবর বেলা এগারোটা দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মৌলভীকান্দি চৌরাস্তার আকন বাড়ি থেকে শামসুল হক মাতুব্বরের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
​এমপি আরও বলেন, রাজপথে মানুষকে হয়রানি করে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তারা আবার আমাদের মন্ত্রী-এমপিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। ব্যক্তিগতভাবে ভালো থাকতে চেয়ে তারা দেশের সাধারণ মানুষকে বিভ্রান্তকর পরিস্থিতিতে রাখতে চায়। আমি এই দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার অনুরোধ করছি।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন চৌধুরী, মাদারীপুর সদর উপজেলা যুবদলের সদস্য সচিব, এসএম তুহিন, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব এস এম সম্রাট রোমান, খোয়াজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস শিকদার, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান ফকির, খোয়াজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আমির হোসেন শিকদার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম মাতুব্বরসহ বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,