পঞ্চগড়ে জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচা সভা
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, তারেক রহমানের নেতৃত্ব ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি যে কমিটমেন্ট দিয়েছিলেন। সে কমিটমেন্ট বাস্তবায়ন করছে। বাংলাদেশকে স্বৈরাচারী সরকার দূর্নীতর শীর্ষে নিয়ে গিয়েছিলেন। তারেক রহমানের সরকার সে দূর্নীতিকে সহনশীলতা সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করছে। ফ্যাসিস্ট সরকার ২৪, ৭১, ৯০ বিশ্বাস করেন না। তারা বর্তমান সরকারের অর্জনকে বিশ্বাস করেন না। তারা সরকারের উন্নয়ন কে বিনষ্ট করতে চান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত করতে চান। আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিশ্বাস করতাম তাহলে ভুল করতাম। গতকাল ঠাকুরগাঁও উপ নির্বাচন হয়েছে। সে নির্বাচনে ছোট খাটো ভুল ছাড়া সুষ্ঠ নিরপেক্ষ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর প্রার্থী
১২ ফ্রেব্রুয়ারির নির্বাচনে ডে ভোট পেয়েছিল কালকের নির্বাচনে তার চেয়ে অর্থেক ভোট পেয়েছে। তারেক রহমানের সরকারের উন্নয়নের ধারাবাহিকতা আর বিএনপির কর্মকান্ড মনে প্রানে বিশ্বাস করার কারনে বিএনপির এ বিজয় হয়েছে। সরকারের উন্নয়নমূলক কর্মসূচি চালু করেছে সেগুলো বাস্তবায়ন করতে হবে।
বট বাহিনী প্রচার করেছে সরকারের বিরোধিতা করেছে। বিএনপি সরকার গঠনের ৮ মাস পর আবারও প্রমান হয় ঠাকুরগাঁও এ উপ নির্বাচনে বিএনপির সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়।
জেলা যুবদলর সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবুর সঞ্চালনায় জেলা সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস শেখ, জেলা ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ জেলা যুবদল, সদর উপজেলা যুবদল, পৌর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





