সারাদেশ

শ্যামনগরে এইচএসসি, আলিম ও ভোকেশনালে এ+ প্রাপ্ত ২২ জন, শূণ্য পাশ প্রতিষ্ঠান-১

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এবার এইচ এস সি, আলিম ও ভোকেশনাল পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২২ জন এবং শূণ্য পাশ শিক্ষা প্রতিষ্ঠান একটি।

এইচএসসিতে এ+ প্রাপ্ত শিক্ষার্থী ১২ জন ও আলিম পরীক্ষায় ৫ জন। বিএম  (ভোকেশনাল)পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থী ৫ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে প্রকাশ, উপজেলায় নয়টি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১৮০ জন। এর মধ্যে পাশ করেছে ৪১৮ জন এবং অকৃতকার্য হয়েছেন ৭৬২ জন। পাশের হার শতকরা ৩৫.৪২%

আলিম পরীক্ষায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ৪১০ জন। পাশ করেছে ২২০ জন। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১৯০ জন। পাশের হার শতকরা ৫৩.৬৬%।

বিএম(ভোকেশনালে) এ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ১৮১ জন। পাশ করেছে ৭৫ জন এবং অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১০৬ জন। পাশের হার শতকরা ৪১.৪৪%।

উপজেলায় শূণ্য পাশ শিক্ষা প্রতিষ্ঠানটি হল একে ফজলুল হক এমসিএ কলেজ। এ কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৪ জন।

উপজেলায় বেশি সংখ্যাক এ+প্রাপ্ত প্রতিষ্ঠান শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ। এ+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৯ জন।

আলিম পরীক্ষায় বেশি সংখ্যাক এ+প্রাপ্ত প্রতিষ্ঠান পাতাখালি ফাজিল মাদ্রাসা। এ+ প্রাপ্ত শিক্ষার্থী ২ জন।

বিএম(ভোকেশনাল) এ বেশি সংখ্যাক এ+ প্রাপ্ত প্রতিষ্ঠান শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। এ+ প্রাপ্ত শিক্ষার্থী ৫ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,