সারাদেশ

শীতের আগমনী বার্তায় পাখির কলকাকলিতে মুখর চলনবিল

সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা)

শীতের আগমনী বার্তায় পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে চলনবিল অঞ্চল। বিলের জলাভূমিতে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে নানা প্রজাতির অতিথি পাখি। পাখির কলকাকলি আর জলরশির মিতালিতে বদলে গেছে বিলের চিরচেনা দৃশ্যপট। তবে প্রকৃতির এই সৌন্দর্য রক্ষায় বড় চ্যালেঞ্জ অবৈধ পাখি শিকার। ভোর থেকেই অতিথি ও দেশীয় পাখির ওড়াউড়ি আর কোলাহল মুখর হয়ে ওঠে চলনবিল।
মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলে শীতের শুরুতেই নানা প্রজাতির অতিথি পাখি আসতে শুরু করেছে। কাকডাকা ভোর হতেই এ সকল পাখি খাবারের জন্য নেমে পড়ে বিল-জলাভূমিতে। নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়ানো যেন এক অপরুপ সৌন্দর্য ফুঠে ওঠে।

সন্ধ্যা হলেই ঝাঁক বেঁধে পাখির দল গাছে গাছে নিরাপদ আশ্রয় নেয়। বিলের অল্প পানিতে সাদাবক, গাংচিল, বালিহাস, পানকৌড়ি, ডাহুকসহ নানা রকমের পাখির ডুব দিয়ে মাছ ধরার দৃশ্য ও ঋষি বকের ধ্যান মগ্ন ছবি মানুষের মনে অনাবিল সুখানূভুতির সৃষ্টি করেছে।

চলনবিল এখন অতিথি পাখির আগমনে মুখরিত ও পাখির মিলন মেলায় রুপ নিয়েছে। তবে বসে নেই শিকারীরা। নানা উপায়ে সৌখিন ও মৌসুমি শিকারীরা পাখি শিকারে ব্যস্ত হয়ে পড়েছেন। মারা পড়ছে পাখি।
পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার ১২টি উপজেলা বেষ্টিত চলনবিলে প্রকৃতির মাঝে সাদাবক, পানকৌড়ি, শামুকখোল, বালিহাসসহ অসংখ্য অতিথি পাখির ডানা মেলে উড়াউড়ি, কোলাহল, কলরব চোখে পড়ে। আর মাছে ভরপুর হাটু পানিতে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির মিলন মেলায় যেন স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে চলনবিল জুড়ে।

চলনবিলের কৃষকের ভাষ্য, সাদা বকপাখি চলনবিলের কৃষকের বন্ধু হিসেবে পরিচিত। এ বছর এই বিলে হাজারো অতিথি পাখির আগমন হয়েছে। এর মধ্যে সাদা বক ও শামুকখোল পাখি বেশি চোখে পড়ছে। এই বক ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে থাকে।

আবার হালচাষের সময় পেছনে পেছনে সাদাবক দল বেঁধে পোকামাকড় খেতে ভীড় জমায়। তা ছাড়া পাখি বিলের সৌন্দর্য্য বৃদ্ধি করে থাকে। তারা কাউকেও এই বিলের পাখি শিকার করতে দেন না।

পরিবেশবাদী সংগঠন চলনবিল রক্ষায় আমরার সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মধু জানান, শীত প্রধান দেশ থেকে প্রতি বছর এই সময় চলনবিলে নিজেদের আহার যোগাতে বক, বালিহাস, পানকৌড়ি, শামুকখোলসহ নানা প্রজাতির পাখি ঝাঁকে ঝাঁকে আসে। প্রকৃতির মাঝে পাখ-পাখালির বিচরণ ও ডানা মেলে উড়ে বেড়ানো এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। এরই মাঝে কিছু লোভী শিকারি ফাঁদ পেতে সেই পাখি শিকারও করে থাকে। এই বিলের পাখি রক্ষায় সরকারি ও বেসরকারি পর্যায়ে পদক্ষেপ নেওয়া জরুরি। পাখি শিকারের বিরুদ্ধে প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান বলেন, চলনবিল জীববৈচিত্র্য ভরপুর একটি বিল। এই বিলের পাখি ও পরিবেশ রক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষায় সকলকে সচেতন হতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,