সারাদেশ

আক্কেলপুরে মিথ্যা মামলায় ১১ পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নে একটি মামলাকে বানোয়াট ও হয়রানিমূলক দাবি করে ১১টি পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সোমবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে ভুক্তভোগীদের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী নাহিদা আলম অভিযোগ করেন, যথাযথ তদন্ত ছাড়াই দায়ের করা মামলায় ১১টি পরিবারের সদস্যদের আসামি করে হয়রানি করা হচ্ছে। মামলার ৬, ১০ ও ১১ নম্বর আসামি ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এছাড়া ৭ নম্বর আসামি বর্তমানে ওমানে প্রবাসে রয়েছেন।
এরপরও ষড়যন্ত্রমূলকভাবে তাঁদের মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, মামলার বাদীপক্ষের ছেলে আলামিনের সঙ্গে বিভিন্ন ব্যক্তির বিরোধ রয়েছে। কয়েক দিন আগে নওগাঁয় সোহাগ নামের ২ নম্বর আসামিকে অপহরণের অভিযোগও আলামিনের বিরুদ্ধে ওঠে। ওই ঘটনা থেকে রক্ষা পেতেই তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

এ ছাড়া মামলার ১ নম্বর আসামি মোহাম্মদ রাজু আহমেদ একসময় আলামিনের গাড়ির ম্যানেজার হিসেবে কাজ করতেন। ওই সময় রাজুর কাছ থেকে আলামিন দুই লাখ টাকা ধার নেন। পরবর্তী সময়ে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে রাজুসহ অন্যদের মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদা আলম।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থাশীল। তাই মামলার প্রতিটি অভিযোগ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান তাঁরা। পাশাপাশি নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ করে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী মিথ্যা মামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে, নিরাপরাধ কাউকে হয়রানি করা হবেনা।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,