সারাদেশ

পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদের হৃদযন্ত্রের দুইটি ভাল্ব অকেজো, প্রতিস্থাপনে দরকার ১০ লাখ টাকা

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামের দরিদ্র নুর ইসলামের ছেলে শহীদ আলম (২৫)।  পেশায় একজন চাতাল শ্রমিক। কিছুদিন পূর্বে কাজ করার সময় বুকে প্রচন্ড ব্যাথার সাথে রক্তবমি শুরু হয়। দ্রুত তাকে নেয়া হয় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে নেয়া হয় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে। সেখানে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে সহকারী রেজিস্ট্রার ডা. আসিফ আহসান চৌধুরী জানান, শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ নষ্ট।  দ্রুত অপারেশন করে ভাল্ব প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজন হবে প্রায় ১০ লাখ টাকা। আর তা করতে হবে এক মাসের মধ্যেই। সময় পার হলে তাকে আর বাঁচানো যাবে না।
শহীদের বাবা নুর ইসলাম বলেন, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর ও ঢাকায় চিকিৎসা করতে ইতোমধ্যে এক লাখ টাকার বেশি খরচ হয়েছে। বাড়ির একমাত্র সম্বল গরু ও হাস মুরগি বিক্রি এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে তার চিকিৎসা চলছে। ছেলের ভাল্ব প্রতিস্থাপনের জন্য আর্থিক সহযোগিতার চেয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিমন্ত্রীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। সব ধরণের সাহায্য, সহযোগিতা, যোগাযোগ ও টাকা পাঠাতে মোবাইল নম্বর : ০১৮৪৫-০১৬১৪৮ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানান তার পরিবারের সদস্যরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,