সারাদেশ

সাতক্ষীরা-যশোর মহাসড়কে বাসচাপায় পথচারী নারী নিহত

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরা-যশোর মহাসড়কের সদর উপজেলার ছয়ঘরিয়া মোড় এলাকায় দ্রুতগতির একটি পরিবহনের ধাক্কায় রহিমা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসুর আলী গাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে ওই নারী ছয়ঘরিয়া মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে যশোরগামী দ্রুতগতির একটি পরিবহন তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক পরিবহনটি শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,