সারাদেশ

নওগাঁ সীমান্তে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সাপাহারের নব আদাতলা নামক স্থানে বিওপিটির উদ্বোধন।

অন্তর হোসেন, নওগাঁ প্রতিনিধি।

নওগাঁ সীমান্তে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নতুন একটি বিওপি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে জেলার সাপাহারের নব আদাতলা নামক স্থানে বিওপিটির উদ্বোধন করেন বিজিবির উত্তর পশ্চিম রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন এবং ১৬ ব্যাটালিয়ন নওগাঁ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম।

উদ্বোধন শেষে রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের সাংবাদিকদের বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা, আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের আওতাধীন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নব-স্থাপিত নব-আদাতলা বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সম্ভব হবে।।

তিনি আরও বলেন, দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃড় অবস্থান গ্রহণ করে দায়িত্ব পালন করছে। সীমান্তে কঠোর নজরদারি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, পতাকা বৈঠক, প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণের মাধ্যমে বিজিবি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করি এই নতুন বিওপি স্থাপনের মাধ্যমে সীমান্ত অপরাধ দমন, চোরা চালান, মাদক পাচার মানব পাচার, পুশইনসহ অবৈধ অনুপ্রবেশ কার্যকর ভাবে মোকাবেলা করা সম্ভব হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,