সারাদেশ

সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক নাদিম

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

সাংবাদিক নাদিম দীর্ঘদিন ধরে সাভার অঞ্চলে সাংবাদিকতা করে আসছিলেন। তিনি বাংলা মেইল, বাংলাট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে সাভারের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন, আমিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,