সুন্দরবনের দুবলারচরে ঘুরতে গিয়ে পর্যটক নিখোঁজ
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সুন্দরবন ঘুরতে গিয়ে দুবলার চরে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে দুবলারচর এলাকায় এ ঘটনা ঘটে। এখনো পর্যন্ত নিখোঁজের সন্ধান মেলেনি বলে জানিয়েছে বন বিভাগ।
নিখোঁজ পর্যটক রিয়াজ আহমেদ (২৭) ময়মনসিংহ জেলার ভালুকা কাঠালী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবন পশ্চিম বনবিভাগ খুলনা থেকে তিনদিনের অনুমতি নিয়ে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনে রাজস্ব প্রদান করেন রিয়াজ আহমেদ। তারা একসঙ্গে চারজন ছিলেন। এছাড়া পর্যটকবাহী বোর্টটিতে নরসিংদীর নয়জন, ময়মনসিংহের নয় জন ও গাজীপুরের একজন মোট ১৯ জন পর্যটক ছিলেন। ৫ নভেম্বর মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২ পর্যটকবাহী বোর্টটি সুন্দরবন যাত্রা করে। যার বিএলসি নাম্বার ২৬২৭০৮০৬০০৪।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক শাহিনুর ইসলাম জানান, সুন্দরবনের দুবলার চর এলাকায় নতুন জেগে ওঠা চরে বোর্টটি আটকে যায়। ওই সময় অতি উৎসাহী হয়ে বোর্টে থাকা পর্যটকদের কেউ কেউ বোর্ডটি ছাড়ানোর জন্য নিচে নেমে ধাক্কাধাক্কি করেন। ব্যর্থ হয়ে অনেকেই উপরে উঠে আসেন। সেই সময়ে ঢেউ এসে চারজনকে ভাসিয়ে নিয়ে যায়।তিনজনকে উদ্ধার করা গেলেও রিয়াজ আহমেদকে উদ্ধার করা যায়নি, তার সন্ধান মেলেনি। বন বিভাগ ও কোস্টগার্ড সম্মিলিতভাবে নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেষ্টা করছে।
শেখ নুরুল আমিন, তালা (সাতক্ষীরা) ::