সিরাজুল হক হাজরা বালিকা বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মতলব (চাঁদপুর) প্রতিনিধি: ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উপলক্ষে, সিরাজুল হক হাজরা বালিকা বিদ্যালয়, মতলব দক্ষিণ, চাঁদপুর-এ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপিত হয়েছে।
দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন, রচনা প্রতিযোগিতা ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শামীম আহমেদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শিক্ষক মো: হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক, কামরুন্নাহার শ্যামা, ওমর ফারুক, মাসুদা আক্তার, কুলছুমা আক্তার, রুবাইয়া, খালিদ, মীম প্রমুখ।





