সারাদেশ

কালাইয়ে জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা আর সঞ্চয়ের শক্তিতে বদলে যেতে পারে মানুষের অর্থনৈতিক ভাগ্য। স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের এমন সম্ভাবনার বার্তা নিয়ে জয়পুরহাটের কালাইয়ে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘করব সমবায়, গড়ব দেশ- সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় কেবল একটি অর্থনৈতিক সংগঠন নয়, বরং সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার শক্তিশালী মাধ্যম। আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে কালাই উপজেলার ১৮২টি সমবায় সমিতির মধ্যে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত জিন্দারপুর গুড নেইবারস সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ স্বীকৃতি সমবায় কার্যক্রমে আরও সাফল্য অর্জনে অন্য সমিতিগুলোকেও উৎসাহিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনছুর রহমান, একাডেমিক সুপারভাইজার তানজিমুল ইসলামসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য ।

সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের বিস্তার ঘটিয়ে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,