সাদ পন্থীদের তথাকথিত এজতেমা বন্ধের জন্য পঞ্চগড়ে সংবাদ সম্মেলন
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
বিতর্কীত সাদ পন্থীদের তথাকথিত এজতেমা বন্ধের জন্য পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
৯ নভেম্বর রবিবার সকালে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হেফাজতে
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঈমান আক্বিদা রক্ষা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক হাফেজ ক্বারী মোঃ আব্দুল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি ও ঈমান আক্বিদা রক্ষা কমিটির প্রচার সম্পাদক হাফেজ মীর মোর্শেদ তুহিন, সহ সভাপতি সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহীন,
সদস্য আব্দুল বারী উপস্থিত ছিলেন।
ঈমান আক্বিদা রক্ষা কমিটি ও হেফাজতে ইসলাম পঞ্চগড় জেলা কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলন বক্তারা বলেন, আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। ঈমান আক্বিদা রক্ষা করার জন্য কাজ করছি।কিন্তু তাবলীগের নামে ভুল আক্বিদা ছড়ালে চুপ থাকা ঈমানের দায়িত্বের বিরোধী হবে।
তারা আরও বলেন, সাদ পন্থীরা ঈমান বিধ্বংসী অসংখ্য বক্তব্য দিয়েছেন। তারা বলেন, কুরআন শিক্ষা দিয়ে পারিম্রমিক গ্রহন করা ব্যভিচারী নারী অর্থাৎ বেশ্যা উপার্জন থেকে নিকৃষ্ট। সাদ পন্থীরা ২১১৮ ও ২০২৪ সালে টঙ্গী ইজতেমার মাঠে সন্ত্রাসী কায়দায় হামলা করে অসংখ্য ওলামায়ে কেরাম ও মুসলমানদের নিহত আহত করে ক্ষয়ক্ষতি করেছে।
সাদ পন্থীদের ঈমান বিধ্বংসী কর্মকান্ড হতে সরলমনা মুসলমানদের ঈমান রক্ষার জন্য
আমরা সাদপন্থীদের এজতেমা বন্ধে প্রতিমন্ত্রী, ডিসি, এসপিকে অনুরোধ জানিয়েছি।
তারা বলেন, আমাদেরর দাবির পরেও যদি প্রশাসন এজতেমা বন্ধের অনুমতি দেয় তাহলে জেলার আইনশৃঙ্খলার যদি অবনতি হয় তখন এর দায়ভার প্রশাসনকে নিতে হবে।





