সারাদেশ

পঞ্চগড়ে পুলিশ সুপার কর্তৃক গ্রাম পুলিশদের সম্মাননা প্রদান

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা এবং এলাকার বিভিন্ন অপরাধ মূলক কাজের সংবাদ প্রদান ও অপরাধ নির্মূলে বিশেষ ভূমিকা পালন করার জন্য স্বীকৃতি হিসেবে গ্রাম পুলিশদের সম্মাননা প্রদান করা হয়েছে।
৯ নভেম্বর সকালে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশের কল্যাণ সভায় পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা এবং এলাকার বিভিন্ন অপরাধ মূলক কাজের সংবাদ প্রদান ও অপরাধ নির্মূলে বিশেষ ভূমিকা পালন করার জন্য স্বীকৃতি হিসেবে পাঁচ থানার পাঁচ জন গ্রাম পুলিশকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুলিশ সুপার আবু সায়েম গ্রাম পুলিশদের হাতে সম্মাননা তুলে দেন।
পঞ্চগড় জেলার পুলিশ সুপার আবু সাইম গ্রাম পুলিশকে আরও পেশা দারিত্বের সাথে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন ও পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার নির্দেশ দেন।
এসময় সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত – ই রব্বান ,  জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোঃ আসাদুজ্জামানসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,