সারাদেশ

চাঁদপুরের মতলবে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল বড় ভাইয়ের, পাশাপাশি দুই ভাইয়ের দাফন

চাঁদপুরের মতলবে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল বড় ভাইয়ের, পাশাপাশি দুই ভাইয়ের দাফন

মোঃ রাজন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার চাঁদপুর:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন অসুস্থ বড় ভাই। একই দিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। তাঁদের দাফনের জন্য পাশাপাশি খোঁড়া হয় দুটি কবর।

মঙ্গলবার (৯ নভেম্বর) মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নবকলস গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। মৃত দুই ভাই হলেন—নবকলস গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে হাছান খান (৫৫) ও হাসেম খান (৬২)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাছান খান বোয়ালিয়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে স্বজনরা জানান।

হাছান খানের মৃত্যুর খবর শুনে নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় থাকা বড় ভাই হাসেম খানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে বিকেল ৩টার দিকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যরা জানান, হাসেম খান দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে বাড়িতে শয্যাশায়ী ছিলেন।

স্থানীয় প্রতিবেশী আমির খান জানান, হাছান খান দীর্ঘদিন ধরে বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের এক প্রবাসীর বাড়িতে বিশ্বস্ততার সঙ্গে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার হঠাৎ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। এর মধ্যেই তাঁর বড় ভাইয়ের মৃত্যুর খবর আসে।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার রাতে এশার নামাজের পর নবকলস গ্রামের মসজিদসংলগ্ন স্থানে দুই ভাইয়ের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাঁদের দাফন করা হয়।

একই দিনে দুই ভাইয়ের এমন মৃত্যুতে নবকলস গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,