সারাদেশ

রাবিপ্রবিতে দেশব্যাপী নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ আয়োজিত

রাবিপ্রবি প্রতিনিধি: দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়।

রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২.৩০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, “দেশটা পূণর্গঠনে আমরা অনেক চড়াই-উৎরাই পার করেছি। সর্বশেষ আমরা দেখেছি ২৪ এর গণঅভ্যুত্থানের পর আমরা সবাই মনে করেছিলাম সবার শুভবোধের উদয় হবে এবং সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করবো। কিন্তু আমাদের দূর্ভাগ্য দেশী-বিদেশী বিভিন্ন চক্র হয়তো আমাদের এই শান্তিপূর্ণ মনোভাবকে ধরে রাখতে দিবে না। আমাদের আরও একটা দুর্ভাগ্য হলো স্বাধীনতা অর্জন করে তা আমরা ধরে রাখতে পারিনি। বর্তমান সরকার অনেক চেষ্টা করে যাচ্ছে কিন্তু তবুও একটা গোষ্ঠী ঠিকই এখন এই প্রচেষ্টাকে বার বার ব্যর্থ করার চেষ্টায় আছে। দেশটা আমাদের সবার, এই দেশটাকে বাঁচাতে হলে আমাদের সকল দেশী-বিদেশী ষড়যন্ত্রকে বিচ্ছিন্ন করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।”

এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, “গতকয়েকদিন ধরে ঘটে যাওয়া নাশকতার প্রতি প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই। আমরা আজকে সর্বোচ্চ পর্ষদ এর কাছে আবেদন জানাতে চাই, যারা এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করতে হবে। আমাদের এই সরকার যে মানবিকতার সমাজ গড়তে চান, এই মানবিকতাকে কেউ যদি দূর্বলতা ভাবেন তাহলে অত্যন্ত ভূল হবে। আমরা একটা মানবিক সমাজ ও শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী তৈরি করার লক্ষ্য নিয়ে আগাবো এবং যার যার পক্ষ থেকে সবোর্চ্চ ভূমিকা রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।”

উল্লেখ্য, আয়োজিত এই সমাবেশে বক্তারা দেশব্যাপী ঘটে যাওয়া নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,