রাজনীতি সারাদেশ

সাতক্ষীরায় বিএনপির শোডাউনে হামলার অভিযোগ অস্বীকার পুলিশের, দুই ছাত্রলীগ নেতা আটক

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরা সদরে বিএনপির মোটরসাইকেল শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতিসহ দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তবে পুলিশ বলছে, মিছিলে বাধা বা ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেনি। গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মামলা আছে। পুলিশ তাদের গ্রেপ্তারে স্থানীয়দের সহযোগিতা চেয়েছিল। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সাতক্ষীরা সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান (১৯) এবং ছাত্রলীগের সদস্য মো. মিন্টু (১৮)। মেহেদী হাসান ঢালিপাড়া এলাকার আলতাফ হোসেন হেলালের ছেলে এবং মিন্টু একই এলাকার আমবীরের ছেলে। তাদের নামে পূর্বে মামলা থাকায় পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরাদের দাবি, বুধবার বিকেলে আলিপুর এলাকায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি মোটরসাইকেল শোডাউন চলছিল।
শোডাউনটি ঢালিপাড়া ও আলিপুর সেন্ট্রাল প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে সেখান থেকে শোডাউন লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে শোডাউনে থাকা নেতাকর্মীরা ধাওয়া দিয়ে হাতে ইটপাটকেলসহ মেহেদী হাসান ও মিন্টুকে আটক করেন। পরবর্তীতে তাদের আলিপুর পুরাতন বাজারখোলা এলাকায় নিয়ে যাওয়া হয় এবং সাতক্ষীরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল শোডাউনে বাধা দেওয়ার মতো কোনো বিষয় এখানে ঘটেনি।
মূলত তারা থানার একটি মামলার আসামি। পুলিশ আগে থেকেই তাদের গ্রেপ্তারের জন্য এলাকায় নজরদারি রেখেছিল এবং স্থানীয়দের সহযোগিতা চেয়েছিল। স্থানীয়রা তাদের অবস্থান শনাক্ত করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে সন্ধ্যায় থানায় নিয়ে আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,