জাতীয় সারাদেশ

হাজীগঞ্জ রেলওয়ে স্টেশনে কিশোর গ্যাং ও মাদকবিরোধী বিশেষ অভিযান, পুলিশের হেফাজতে ৭ জন

মোঃ হাবিবুর রহমান (হাজীগঞ্জ চাঁদপুর)

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ রেলওয়ে স্টেশনে কিশোর গ্যাং, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।

শনিবার (১৩ জুন) রাত ১০টায় চাঁদপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান-এর নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে হাজীগঞ্জ থানার পুরো টিম অংশগ্রহণ করে। এ সময় রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় অবস্থানরত কিশোরদের একত্রিত করে তাদের পরিচয় যাচাই করা হয় এবং গভীর রাতে বাইরে অবস্থানের কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়।

অভিযান শেষে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান উপস্থিত কিশোর ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে নৈতিকতা, শৃঙ্খলা, সততা এবং মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি হযরত আলী (রা.)-এর বিভিন্ন বাণী ও শিক্ষার প্রসঙ্গ উল্লেখ করে তরুণদের সৎপথে চলার আহ্বান জানান।

এ সময় স্থানীয় একটি মসজিদের ইমামকে উপস্থিত করা হয়। তিনি কিশোরদের উদ্দেশ্যে, ইসলামী শিক্ষা অর্জন এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য আহবান করেন।

স্থানীয় কিশোররা দাবি করেন, তারা কোনো কিশোর গ্যাংয়ের সদস্য নন। তারা সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কেউ কেউ দিনমজুর হিসেবে কাজ করেন। তাদের ভাষ্য অনুযায়ী, এলাকায় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমের কারণে তারা ষ্টেশনের খোলা পরিবেশে একটু বাতাস খেতে এসে একসঙ্গে বসেছিলেন।

স্থানীয় জনগণ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আইন প্রয়োগের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে কিশোরদের সচেতন করার এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
মাদক, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,