জাতীয় সারাদেশ

সাপের ছোবলে দুই সন্তানের জননীর মৃত্যু

মোঃ হাবিবুর রহমান (হাজীগঞ্জ চাঁদপুর) 

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ রাজারগাঁও খান বাড়িতে সাপের ছোবলে তাছলিমা বেগম (২৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ইউসুফ খানের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

বৃহস্পতিবার দুপুরে ওয়াশরুমে যাওয়ার সময় সাপের কামড়ে আহত হন তাছলিমা। পরে পায়ে রক্ত দেখে তিনি চিৎকার করলে স্বজনরা দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা এন্টিভেনম প্রয়োগ করলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, বর্ষা মৌসুমে জেলায় সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পাশাপাশি ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং রাতে মশারি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,