সারাদেশ

অচেনা নাম্বার থেকে মেসেজে ফিতরা-যাকাত চেয়ে প্রতারণার ফাঁদ

মোঃ হাবিবুর রহমান হাজীগঞ্জ, চাঁদপুর

মোবাইল ফোনে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ পেয়ে প্রথমে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন এক ব্যক্তি। মেসেজটি এমনভাবে লেখা ছিল যেন কোনো ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি সাহায্যের জন্য অনুরোধ করছেন। বিষয়টি বুঝতে তিনি কিছুক্ষণ ভাবতে থাকেন এটি আসলে কে হতে পারে, সত্যিই কোনো আত্মীয় বা পরিচিত কি না।

মেসেজটিতে লেখা ছিল
“হাবিব ভাইয়া, আমি আপনার খুব কাছের কেউ। লজ্জায় পরিচয় দিতে চাইছি না, তাই অচেনা নম্বর থেকে মেসেজ দিলাম। আমাদের পরিবারে কয়েকদিন ধরে অনেক আর্থিক সংকট চলছে। রমজান মাস চলছে, বাজার করার টাকাও নেই। আপনার ফিতরা বা জাকাত হিসেবে কিছু টাকা পাঠালে খুব উপকার হবে। আমার বিকাশ নম্বর ০১৮৬১৫৫১৯৯৩।

মেসেজটি পড়ে প্রথমে তিনি বিষয়টি নিয়ে চিন্তায় পড়েন। তবে কিছুক্ষণ পর সন্দেহ হওয়ায় তিনি মেসেজে দেওয়া বিকাশ নম্বরটি যাচাই করার সিদ্ধান্ত নেন। যাচাই করে দেখা যায়, ওই বিকাশ অ্যাকাউন্টের মালিকের নাম ‘নজরুল আরফান’। এতে তিনি নিশ্চিত হন যে এটি একটি প্রতারণার চেষ্টা।

বর্তমানে প্রতারক চক্র বিভিন্ন কৌশল ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা অনেক সময় পরিচিত বা আত্মীয় সেজে, আবার কখনো ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এমন মেসেজ পাঠায়। বিশেষ করে পবিত্র রমজান মাসে দান-সদকার সুযোগকে কেন্দ্র করে এ ধরনের প্রতারণা বেড়ে যায়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,