চিলমারীতে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারিতে “রুপালী ব্যাংক কর্মকর্তা (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) নাজমুল হক বিপ্লব” এর পক্ষ থেকে, প্রায় দেড় শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ই জানুয়ারী) সকাল ১০টার দিকে, উপজেলার থানাহাট ইউনিয়নের গাবেরতল এলাকায়, “জয়নুল নেতার বাসভবনে” অসহায় ও শীতার্থ মানুষের মাঝে প্রায় দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রুপালী ব্যাংক কর্মকর্তা (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) নাজমুল হক বিপ্লব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জয়নুল আবেদীন, হাফেজ নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য অনেক ব্যাক্তি উপস্থিত ছিলেন। এই প্রচন্ড শীতে কম্বল হাতে পেয়ে সবাই, আনন্দের হাসি প্রকাশ করেন এবং সবাই তার জন্য অনেক দোয়া করেন।




