সারাদেশ

মাদারীপুরে চোরাই স্বর্ণসহ সৌরভ মোল্লা নামে যুবক আটক

হোসাইন মাহমুদ মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুর শহরের পূর্ব রাস্তি এলাকা থেকে চোরাই স্বর্ণসহ সৌরভ মোল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে বাংলাদেশ পুলিশ এর সদস্যরা।

জানা গেছে, মাদারীপুর শহরের ১ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদীর নেতৃত্বে পূর্ব রাস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৌরভ মোল্লার কাছ থেকে চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে আগে থেকেই আরও দুটি মামলা রয়েছে। এছাড়াও মাদারীপুরের কিছু অসাধু অলংকার ব্যবসায়ীর সঙ্গে তার চোরাই স্বর্ণ কেনাবেচার সম্পর্ক রয়েছে বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।

আটক যুবককে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,