সারাদেশ

হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদ শ্যামনগর পৌর কমিটির সভাপতি শুকদেব ও সম্পাদক শংকর

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা কমিটির সভাপতি পদে ব্যবসায়ী শুকদেব  বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে শিক্ষক শংকর তরফদার নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) উপজেলা সদরের নকিপুর হরিতলা সার্বজনীন মন্দির চত্তরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখা আয়োজিত এক সভায় ৭১ সদস্য বিশিষ্ট শ্যামনগর পৌরসভা কমিটি গঠন করা হয়।

তপন কুমার পালের সভাপতিত্বে  পৌর কমিটি গঠন সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা বিষ্ণু পদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, যুগ্ম সম্পাদক মহাদেব মন্ডল, রনজিৎ দেবনাথ, ঈশ্বরীপুর ইউনিয়ন কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ বিশ্বাস, শিব পদ বৈদ্য, সাধন বৈদ্য, দেবব্রত মন্ডল প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা সদরের ব্যবসায়ী শুকদেব বিশ্বাসকে শ্যামনগর পৌরসভা কমিটির সভাপতি ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর তরফদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,