সারাদেশ

১৫ বিজিবি’র অভিযানে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

​আবুহাসান (আকাশ), লালমনিরহাট:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। রোববার (০১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ১৫বিজিবি।

​বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অনন্তপুর বিওপির একটি বিশেষ টহল দল নাগরাজ এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩৯,২০০ টাকা মূল্যের ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

​লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, মাদকমুক্ত দেশ গড়তে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,