সারাদেশ

নাগরপুরে চলছে রকমারি শিক্ষার সমাহার 

নাগরপুর প্রতিনিধিঃ শিশু শ্রেণী  থেকে শুরু করে স্নাতকোত্তর পুরো দেশে চলছে রকমারি শিক্ষার নানা সমাহার। এর মধ্যে উল্লেখযোগ্য টাঙ্গাইলের নাগরপুরে অন্যরকম প্রেক্ষাপটে বিভিন্ন রকম শিক্ষা ব্যবস্থার প্রচলন। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ও শিক্ষা  সচিব একজন করে থাকলেও শিক্ষা ব্যাবস্থা রয়েছে ভিন্ন ভিন্ন, একই শ্রেণীতে এদেশে দেয়া হয় বিভিন্ন ধরনের পাঠদান। সরকারি নির্দেশনা অমান্য করে পবিত্র মাহে রমজান  পালনের জন্য যেখানে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, সেখানে চলছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও  সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাদে সকল কিন্ডার গার্ডেন নামক রক্তচোষা প্রতিষ্ঠানগুলো সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে বীর দর্পে।কোমল মতি শিশুদের ধর্মীয় অনুশাসন রীতিনীতি সামাজিকতা খেলাধুলা , বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশে বাধা গস্থ হচ্ছে এবং পড়াশোনার বারতি চাপ নিতে কষ্ট   হচ্ছে। অন্যদিকে অভিভাবকদের কাছ থেকে আদায় করে নেয়া হচ্ছে বিভিন্ন ধরনের  বাড়তি বেতন ও ফি, একদিকে যেমন অভিভাবকদের ভোগান্তি শিকার হতে হচ্ছে   অন্যদিকে শিক্ষার্থীরা শিক্ষা নামক যাতা কলে পিষ্ট হয়ে মেধা বিকাশে বাধা গ্রস্ত হচ্ছে।

উপজেলার বিভিন্ন জায়গায় সরেজমিনে দেখা যায় কিন্ডারগার্টেন এ পাঠদান চলছে। উল্লেখ্য, নাগরপুর উপজেলা সদর দুয়াজানি রফিক রাজু কিন্ডারগার্টেন এ পাঠদানের কার্যক্রম সরাসরি লক্ষ্য করা যায়। জানতে চাইলে কর্তব্যরত শিক্ষকরা বলেন পরিক্ষা নিচ্ছি, শিক্ষার্থীরা বলে  বন্ধ সব  স্কুল, রমজান মাসে ক্লাসে আসতে  আমাদের ভালো লাগে না।এ থেকে পরিত্রাণ চায় শিক্ষার্থীরা।মেধা ব্যক্তিত্ব বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হতে চায় না তারা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,