সারাদেশ

তিন দিন নিখোঁজ, চতুর্থ দিনে মিলল লাশ—হাসপাতালের লিফটের নিচে!

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর হাসপাতাল-এ চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। খিয়ার রাজাপালং ইউনিয়নের গৃহবধূ কোহিনূর আক্তার তিন দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে তার মরদেহ হাসপাতালের লিফটের নিচে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, অসুস্থ ছোট শিশুকে হাসপাতালে রেখে ওষুধ আনতে বের হয়েছিলেন কোহিনূর আক্তার। কিন্তু এরপর আর তিনি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি।

অবশেষে তিন দিন পর হাসপাতালের লিফটের নিচে তার মরদেহ পাওয়া যায়, যা নিয়ে এলাকায় ও সামাজিক মাধ্যমে তীব্র প্রশ্ন উঠেছে।

প্রশ্ন উঠছে,যে হাসপাতালে দিনরাত শত শত মানুষ যাতায়াত করে, সেখানে কীভাবে তিন দিন ধরে একটি মরদেহ পড়ে থাকতে পারে? হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি কতটা দুর্বল হলে এমন ঘটনা ঘটতে পারে?

একজন মা নিখোঁজ, একটি শিশু হাসপাতালে কাঁদছে,তবুও তিন দিনেও হাসপাতালের ভেতরে তার খোঁজ পাওয়া গেল না!ঘটনাটি ঘিরে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,