সারাদেশ

শ্যামনগরে রমজান উপলক্ষে তিনশত দরিদ্র পরিবারে ফুড প্যাক বিতরণ

সাতক্ষীরা(শ্যামনগর)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(১২ মার্চ)কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাউদান চ্যারিটি ফাউন্ডেশনের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র তিনশত পরিবারের মাঝে ফুড প্যাক বিতরণ করা হয়েছে।

তুরস্কের দাতা সংস্থা টিকার সহায়তায় প্রদানকৃত ফুড প্যাকের প্রত্যেকটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি মশুরের ডাল, ১ কেজি সেমাই, ১ লিটার তৈল, ১ প্যাকেট বিস্কুট ও ৫শত গ্রাম খেজুর।

সাউদান চ্যারিটি ফাউন্ডেশনের সভাপতি হাবিবুল্যাহ আল মামুনের সভাপতিত্বে ফুড প্যাক প্রদান অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুড প্যাক প্রাপ্ত সুন্দরবন উপকূলের বাঘ বিধবা নারী আলেয়া বেগম বলেন চাল,ডাল,তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে ভাল লাগছে।রমজান মাসে এটি আমাদের নিত্য প্রয়োজন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,