সারাদেশ

সৌদির সাথে মিল রেখে নওগাঁয় ঈদ উদযাপন 

নওগাঁর পত্নীতলা উপজেলার কলনিপাড়া গ্রামে সৌদি আরবের রীতি অনুসরণ করে  ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টার সময় জামাত শুরু হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান। এই জামাতে জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ভ্যানে, সাইকেল ও মোটরসাইকেলে আসেন অংশগ্রহণের জন্য। পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছী ও জয়পুরহাট থেকেও মুসল্লিরা ভিড় জমিয়েছেন।
জামাতে পুরুষদের সঙ্গে নারীরাও নামাজ আদায়ে অংশ নেন, যা স্থানীয় সামাজিক বন্ধুত্ব ও ঐক্যের পরিচয় বহন করে। নামাজ শেষে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
স্থানীয় আয়োজক কমিটির সভাপতি জানান, গত ১০ বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত পড়ানো এবং ঈদ উদযাপন করছেন। তিনি বলেন, “আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে ঈদ উদযাপন করি, এভাবেই ধর্মীয় ঐতিহ্য রক্ষা পাচ্ছে।”
পত্নীতলার বাসিন্দারা জানান, সৌদি আরবের রীতি অনুসরণ করে ঈদ উদযাপন করা তাদের মধ্যে ধর্মীয় অনুভূতি এবং ঐক্য আরও শক্তিশালী করেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,