সারাদেশ

বেনাপোল বন্দরে পণ্য আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে এক শ্রমিক নিহত ও আর একজন গুরুতর আহত হয়েছেন

জাকির হোসেন, বেনাপোল (শার্শ)প্রতিনিধি: 
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থলবন্দরের টিটিআই মাঠে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ভারতীয় একটি ট্রাক থেকে লোহার শিট বাংলাদেশি ট্রাকে আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে পড়ে। এতে শ্রমিক শাহাজান আলী (৫৬) ও সোহেল (৫২) গুরুতর আহত হন।
 
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাজান আলীকে মৃত ঘোষণা করেন।
 
নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ি গ্রামের আফতাব আলীর ছেলে। আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। তারা দুজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৮৯১)-এর সদস্য।
 
শার্শা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইব্রাহিম জানান, আহত দুই শ্রমিককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর শাহাজান আলীকে মৃত ঘোষণা করা হয়।।
 
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, আমদানিকৃত পণ্য আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে একজন শ্রমিক নিহত এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,