জাতীয়

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘সেন্ট্রাল স্টার’

চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল নিয়ে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’। মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা জাহাজটি বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

জাহাজটি বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পতেঙ্গার ডলফিন জেটিতে ভেড়ার কথা রয়েছে। সেখানে অকটেন খালাস করা হবে বলে জানিয়েছে জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি সরাসরি মালয়েশিয়া থেকে জ্বালানি তেল নিয়ে এসেছে।

প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমটি সেন্ট্রাল স্টার ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের আউটারে পৌঁছেছে। জাহাজটিতে ২৬ হাজার টন অকটেন রয়েছে। বৃহস্পতিবার সকালে এটি বার্থিং করার কথা রয়েছে।’

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল ও গ্যাস নিয়ে মোট ৩৩টি জাহাজ ভিড়েছিল। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, আটটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং নয়টি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে আসে।

You may also like

জাতীয়

এসএসসির সূচি প্রকাশ

  • ডিসেম্বর ১২, ২০২৪
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করে
Uncategorized জাতীয় রাজনীতি সারাদেশ

পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় পালিত

  • ডিসেম্বর ১৬, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি: নানা আয়োজনে পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পিরোজপুরের পুরাতন খেয়াঘাট শহীদ