সারাদেশ

সিরাজগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে ৭০৯ লিটার ডিজেল জব্দ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির দায়ে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে সাহেবগঞ্জ, সলংগা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত।
অভিযানে ২টি মামলায় ২ জনকে অভিযুক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান চলাকালে অপরাধীদের কাছ থেকে ৭০৯ লিটার ডিজেল, ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল এবং ৪২ লিটার রাইস ব্র্যান তেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল প্রতি লিটার ৯৬.৩৯ টাকা এবং মবিল প্রতি লিটার ২৫০ টাকা দরে পাশ্ববর্তী একটি সমবায় ফিলিং স্টেশনে বিক্রি করা হয়।
এছাড়া জব্দ করা ৮ লিটার সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্র্যান তেল সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ম্যানেজার আবদুদ দাইয়ানের জিম্মায় রাখা হয়েছে।
মোবাইল কোর্টটি পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১)(ক) ধারা অনুযায়ী পরিচালিত হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,